ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

এনসিপি নেতার ফেসবুক বার্তা: “আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে একটি সুপরিকল্পিত ‘ভিলেন তৈরির’ ষড়যন্ত্র চলছে। বুধবার (২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে আব্দুল হান্নান লেখেন, “এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্রে নেমেছে। সফল হবেন না, জাস্ট বলে রাখলাম সফল হবেন না।” তিনি দাবি করেন, এই উপদেষ্টা বরাবরই ‘অধিকার আদায়ের সংগ্রামে’ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন এবং কোনো সময় পিছু হটেননি।

তিনি আরও লেখেন, “আপনারা যখন পালিয়ে ছিলেন, তখন তিনি লড়েছেন। এখন আপনাদের ভণ্ডামি দেখে ভাবছি—আর কত নিচে নামবেন? শুধু জুলাইয়ের নেতাদের হেয় করতেই এই চরিত্র হননের খেলা চলছে, যেন পুরো অভ্যুত্থান নিয়ে আওয়ামী বা দাদাদের বয়ান সহজে প্রতিষ্ঠা পায়।”

আব্দুল হান্নান মাসউদ আক্ষেপ করে বলেন, “মনে হচ্ছে আসিফ মাহমুদ সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালান, প্রচুর ক্ষমতা খাটান। অথচ হলফ করে বলতে পারি, এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না।”

পোস্টের শেষাংশে তিনি সতর্ক করেন, “আজ যদি তিনি সরকার থেকে সরে দাঁড়ান, তখনই বুঝবেন—কতটা গুজবে আপনারা নিজেদের শামিল করেছেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

এনসিপি নেতার ফেসবুক বার্তা: “আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে”

আপডেট সময় ১২:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫