ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ সালমান মুক্তাদিরের, ‘যা করবেন করেন’ মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

রাস্তায় বসেই দুপুরের খাবার খেলেন ছাত্রদলের নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

এবার প্রচণ্ড গরমে রাস্তায় বসেই দুপুরের খাবার খাচ্ছেন সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শাহবাগের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় বসেই নেতাকর্মীরা দলের সরবরাহ করা দুপুরের খাবার খাচ্ছেন। নিজ ইউনিটের নেতারা তাদের কর্মীদের জন্যে খাবার সরবরাহ করছেন।

এছাড়াও, প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘযাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’ এমন সব স্লোগান দিচ্ছেন তারা। আজ বিকেল ৩টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের

রাস্তায় বসেই দুপুরের খাবার খেলেন ছাত্রদলের নেতাকর্মীরা

আপডেট সময় ০২:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫