ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন আইফোন কিনতে সন্তানকে লাখ টাকায় বিক্রির অভিযোগ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: প্রতিমন্ত্রী ইশরাক পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তাকে মারধর, ভিডিও ভাইরাল প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ লুট, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধানে পাঠানো হলো শক্তিশালী টেলিস্কোপ রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষার

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের নাশকতার কোনও মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।

পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো। এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬