ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সরকারি চাল কালোবাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

এবার নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ওজি উল্যাহ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের দুধা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা দরে চালের ডিলার হন বিএনপি নেতা ওজি উল্যাহ। এর পর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন।

পরে ৩০ আগস্ট শনিবার বিকেলে স্থানীয় লোকজন ৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় আটক করে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। একপর্যায়ে সেখান থেকে ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখে। অভিযোগ রয়েছে, ডিলার ওজি উল্যাহ চাল বিতরণের স্থান পরিবর্তন করে এসব অনিয়ম করে আসছে। এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক ছালেহ উদ্দিন বাদী হয়ে ১ সেপ্টেম্বর সোমবার কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

এদিকে কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ মামলায় বিএনপি নেতা ওজি উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সরকারি চাল কালোবাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫