ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, মামলা দিলেন ট্রাফিক পুলিশ ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু ছাত্রদলকর্মীদের অংশগ্রহণ ছাড়া জুলাই আন্দোলন সফল হতো না: রিজভী আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি ‘বুড়ি হয়ে গেছে’, বডি শেমিংয়ের মুখে ক্যাটরিনা ১১ বছর পর ফের একসঙ্গে রাজ-মিমি ‘ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না’ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে: হান্নান মাসউদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপির নেতা তারেক রহমান দেশে আসেন না। আমরা চাই তিনি দেশে আসুক। বেগম জিয়া দেশে নিরাপদেই আছেন, এ দেশের মানুষ তাকে বরণ করে নিয়েছে। যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার। এটা দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ। কারণ দূর থেকে দেশের মানুষকে খুব সহজে অনুভব করা যায় না।

গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে একটি টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এনসিপি কি বিএনপিকে বিরোধী মনে করে কি না এমন প্রশ্নের উত্তরে আবদুল হান্নান মাসউদ বলেন, আমার মনে হয় না বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলেরই বিভিন্ন কাজের সমালোচনা করি। তারাও আমাদের সমালোচনা করে। এখন এটাকে যদি বিরোধীতা বা আক্রমণ হিসেবে ধরেন তাহলে বিষয়টা অসুন্দর লাগে।

বিএনপির সমালোচনার কারণ জানিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, বিএনপির প্রতি আমাদের এ অবস্থান একটি রাজনৈতিক দল হিসেবে। ১৯৭৯ সালে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিতে পারে বা সরকারি সুযোগ-সুবিধায় বেড়ে উঠতে পারে। কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। তেমনই ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বেগম জিয়ার আপোষহীনতার কারণে গণমানুষের আস্থা অর্জন করেছে। সে হিসেবে বিএনপিকে আমরা শ্রদ্ধা করি।

বিএনপির যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের আমরা ভাই মনে করি। কিন্তু বিএনপির সবাই তো আর এক না। বিএনপির যারা এখন অত্যাচারী হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যেসব কারণে আমরা আওয়ামী লীগের বিরোধীতা করেছি সেগুলো যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলা হবে না?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে: হান্নান মাসউদ

আপডেট সময় ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫