ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম টোল ছাড়াই চালু হলো ধউর-আশুলিয়া সার্ভিস সেতু যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের

গণধর্ষণের হুমকি দেয়া সেই শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করলো ঢাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০ ২০২১ সেশনের শিক্ষার্থী তিনি। এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে সে রায় চেম্বার আদালত স্থগিত করলে শান্ত হয় পরিবেশ। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে।

জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলি হুসেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে হুসেন লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। (কেউ এইসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে উপরের কথাটা তার জন্যও প্রযোজ্য।’

আলি হুসেন নামের সেই ফেসবুক আইডিটি বর্তমানে ডিএক্টিভেট আছে। হুসেনের সতীর্থদের কাছ থেকে জানা গেছে, আইডিটি তিনি নিজেই চালান। এ প্রসঙ্গে হুসেনের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মুঠোফোনে তাকে কল করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, আলি হুসেন নামে ওই শিক্ষার্থী নাকি ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তি দাবি করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

গণধর্ষণের হুমকি দেয়া সেই শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করলো ঢাবি

আপডেট সময় ১২:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫