ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, আরো শক্তিশালী হয়ে ফিরে আসে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বরং তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে। গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। এসব প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই।

সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন। আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম। কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই।’ উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরো বলেন, ‘পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল।

কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন, আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন পারলে করো কোনো অসুবিধা নাই, তাহলে কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিতো? আর যদি প্রার্থী কাউকে দিতো, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো?

পারতো না। আরো পারতো না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না। কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক। এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত

কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, আরো শক্তিশালী হয়ে ফিরে আসে: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫