গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক সমুদ্রযাত্রা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ আটক করেছে ইসরায়েলি সেনারা।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটিতে উঠে পড়ে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জাহাজটি মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাচ্ছিল। এর আগে ফ্লোটিলার অন্য জাহাজগুলোকেও আটকে দেয় ইসরায়েল।
মানবাধিকারকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন দেশের প্রতিনিধি নিয়ে গঠিত এই বহরটি গাজার অবরুদ্ধ জনগণের কাছে ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল।

