ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

যা-ই করছেন-এবার বন্ধ করুন, আসুন একসঙ্গে বসি: বিএনপিকে জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যা-ই করছেন, এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।’

গতকাল রোববার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ তাহের বলেন, ‘আমরা একটা কথা শুনতে পাচ্ছি। সরকার একধরনের সমঝোতা করে বার্নিং ইস্যু হ্যান্ডেল করার চেষ্টা করছে। তারা কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করতে চায়, কিছুটা অন্যদের।’

তিনি বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে। আমরা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ৩০০ আসনে সবার আগে প্রার্থী দিয়েছি। ক্যান্ডিডেট দিলাম, টাকা খরচ করছি, সবকিছু করে নির্বাচনের জন্য প্রস্তুত। তবুও বিএনপি বলে, আমরা নাকি নির্বাচনের জন্য প্রস্তুত না। অথচ তারা এখনো একটা আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।’ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা কাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

যা-ই করছেন-এবার বন্ধ করুন, আসুন একসঙ্গে বসি: বিএনপিকে জামায়াত

আপডেট সময় ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫