ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করলেন পুলিশ সদস্য রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

‘আমাদের অনুমতি ছাড়া আযান হবে না’ হুমকির প্রতিবাদ করায় মসজিদে হামলা ও ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১৭৪৩ বার পড়া হয়েছে

এবার শেরপুরের নালিতাবাড়ীতে একদল নেশাগ্রস্ত ব্যক্তিদের হামলায় একটি মসজিদে ভাঙচুর ও ইমামসহ মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, আমাদের অনুমতি ছাড়া আর আযান দেওয়া যাবে না। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে—ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া—নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশে বলেন, “আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আযান দেওয়া যাবে না।”

ইমাম সাহেব প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তিনজন মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

‘আমাদের অনুমতি ছাড়া আযান হবে না’ হুমকির প্রতিবাদ করায় মসজিদে হামলা ও ভাঙচুর

আপডেট সময় ১০:৩২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫