ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান

এই ব্যাটসম্যানের সেঞ্চুরি মানেই ভারতের হার!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১১০২ বার পড়া হয়েছে

ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতিময়, কিন্তু দলের ফলাফলে ব্যর্থ—এমন গল্প ক্রিকেটে নতুন নয়। সেই তালিকায় যেন দ্রুত যুক্ত হয়ে যাচ্ছেন ভারতের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। কারণ, তার করা প্রতিটি আন্তর্জাতিক সেঞ্চুরিই ভারতীয় দলের পরাজয়ে রূপ নিয়েছে।

টি–টোয়েন্টিতে অভিষেক সেঞ্চুরির দিনে গুয়াহাটিতে ২০২৩ সালের ২৮ নভেম্বর ৫৭ বলে ১২৩ রানের ধুंधুমার ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের করা রেকর্ড ২২২ রানও সে দিন টিকেনি গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। ৫ উইকেটে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ভারতকে।

আজ রায়পুরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও একই পরিণতি বয়ে আনল। ৮৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ৩৫৮ রানে। তবু দক্ষিণ আফ্রিকা চার বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে।

দুই ফরম্যাটে দুই স্মরণীয় শতক—কিন্তু ফল একটাই: ভারতের হতাশা। চেনা দর্শকদের সামনে লজ্জায় মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো ভারতীয় দলকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী

এই ব্যাটসম্যানের সেঞ্চুরি মানেই ভারতের হার!

আপডেট সময় ১১:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫