ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

এবার শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি ডুবতে থাকা ইরানি ফ্রিগেট আইরিস ডেনায় থাকা ৩০ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। বুধবার (৪ মার্চ) যুদ্ধজাহাজটি থেকে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।

এদিকে ইকোনমিক টাইমসের প্রতিদবেদনে হেরাথের উদ্ধৃতি তুলে ধরে বলা হয়, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তবে ইরানি যুদ্ধজাহাজটি কেন ডুবতে শুরু করে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। তবে হেরাথ সংসদে জানিয়েছেন, আহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

১৮০ জন ক্রু নিয়ে চলাচলকারী ফ্রিগেটটি ভোরের দিকে বিপদসংকেত (ডিস্ট্রেস কল) পাঠিয়েছিল। শ্রীলঙ্কার সংসদে বিরোধী দলের এক আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান মার্কিনইসরায়েলি হামলার অংশ হিসেবে জাহাজটি বোমাবর্ষণের শিকার হয়েছিল কি না। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

দেশটির নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক দায়িত্ব অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি এএফপিকে বলেন, ‘ভারত মহাসাগরের যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তা আমাদের সার্চ অ্যান্ড রেসকিউ এলাকার মধ্যে পড়ে। আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় আমরা বিপদ সংকেতের জবাব দিয়েছি।স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭০ মাইল) দক্ষিণে অবস্থিত গালে শহরের প্রধান হাসপাতালকে উদ্ধার হওয়া নাবিকদের গ্রহণের জন্য আগে থেকেই সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

আপডেট সময় ০২:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬