ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

সৌদি আরবে সতর্কতা জারি, যেকোনো সময় হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবের পূর্বাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ইরানের হামলার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে। শনিবার (০৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করা হয়েছিল। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জারি করা এক সংক্ষিপ্ত বার্তায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই জানানো হয়, সম্ভাব্য বিপদের পরিস্থিতি কেটে গেছে এবং সতর্কতাটি প্রত্যাহার করা হয়েছে।

প্রাথমিকভাবে সতর্কতার কারণ বা কী ধরনের ঝুঁকি ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। এদিকে একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ ড্রোনযুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একদিনে অন্তত দুটি যুদ্ধবিমান, দুটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এ ঘটনাকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনীর জন্যকালো দিনহিসেবে উল্লেখ করেছে।

শনিবার (০৪ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বিভিন্ন প্রদেশে সফলভাবে এসব প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে। এরমধ্যে খোমেইন ও জানজান অঞ্চলের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া ইসফাহানে দুটি এমকিউ৯ রিপার ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ভূপাতিত করা হয়েছে।

একই দিনে মধ্য ইরানে একটি উন্নত যুদ্ধবিমান ধ্বংসের কথাও জানিয়েছে আইআরজিসি। ওই বিমানের পাইলট নিখোঁজ রয়েছে। অন্যদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে দক্ষিণাঞ্চলের আকাশে একটি এ১০ থান্ডারবোল্ট II (ওয়ার্থগ) যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। পরে এটি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

সৌদি আরবে সতর্কতা জারি, যেকোনো সময় হামলা

আপডেট সময় ১১:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬