ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’ নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাক সেনাদের তীব্র গুলি বিনিময়, নিহত ১৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১৮৪৯ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার (৪ জুন) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে বিবৃতিতে নিহতদের ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য হিসেবে বর্ণনা করা হয়। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখার মতে, ভারতীয় প্রক্সি “ফিতনা আল খোয়ারিজ”-এর (সন্ত্রাসী) উপস্থিতির খবর পেয়ে উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। সেখানে তীব্র গুলি বিনিময়ের পর নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করে এবং তাদের মধ্যে ১৪ জনকে গুলি করে হত্যা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই এলাকায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নির্মূল করার জন্য পরিচালিত হচ্ছে স্যানিটাইজেশন অভিযান। সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘সন্ত্রাসী এবং মানবতার শত্রুদের ঘৃণ্য উদ্দেশ্য চূর্ণ করা হবে। নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের সৌজন্যে আমরা সন্ত্রাসবাদকে নির্মূল করব। সরকার এবং নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

বেলুচিস্তানের মাচ এলাকার কাচ্চি জেলায় একটি অভিযানে পাঁচজন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নিহত হওয়ার একদিন পর নতুন এই অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহতের ঘটনা ঘটলো। সন্ত্রাসবাদের হুমকি দমনের জন্য চলমান জাতীয় প্রচেষ্টার অংশ হচ্ছে পাকিস্তানের এই আইবিও অভিযান। মে মাস থেকে দেশটিতে আক্রমণ বৃদ্ধি পাওয়ার পর বাড়ানো হয়েছে এই বিশেষ অভিযানটি।

ইসলামাবাদ-ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিলের তুলনায় আক্রমণ ৫ শতাংশ বৃদ্ধি করা হয় মে মাসে। পিআইসিএসএস মাসিক নিরাপত্তা মূল্যায়ন অনুসারে, মে মাসে ৮৫টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। এপ্রিলে এই সংখ্যা ছিল ৮১টি। এই ঘটনাগুলোতে মোট ১১৩ জন নিহত হন, যার মধ্যে ৫২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৪৬ জন বেসামরিক ব্যক্তি, ১১ জন জঙ্গি এবং চারজন শান্তি কমিটির সদস্য। সূত্র: জিও নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’

ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাক সেনাদের তীব্র গুলি বিনিময়, নিহত ১৪

আপডেট সময় ০১:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫