ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

কেউ বলতে পারবে না ধনী অবস্থায় আমার মৃত্যু হয়েছে: বিল গেটস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

এবার নিজের সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার উন্নয়নে ব্যয় করার কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে বলে মেনে করেন বিল গেটস।

এদিকে ইথিওপিয়ার রাজধানীতে বক্তৃতাকালে, তিনি আফ্রিকার তরুণ উদ্ভাবকদের এই মহাদেশে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে চিন্তা করার আহ্বান জানান। বিল গেটস গত মাসে ঘোষণা করেছিলেন যে তিনি তার বিশাল সম্পদের ৯৯ শতাংশই দান করবেন, যা ২০৪৫ সালের মধ্যে ২০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা তার।

আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে এক ভাষণে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেন, আমি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী ২০ বছরে আমার সম্পদ দান করা হবে। এই তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সাহায্য করার জন্য ব্যয় করা হবে।

এদিকে, ‘সংকটের সময়ে’ বিল গেটসের এমন ঘোষণা এলো উল্লেখ করে এটিকে স্বাগত জানিয়েছেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি। গেটস জানান, দীর্ঘ সময় ধরে আফ্রিকায় পরিচালিত তার ফাউন্ডেশন সেখানকার প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নত করার দিকে মনোনিবেশ করবে।

গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তাদের তিনটি অগ্রাধিকার রয়েছে (আফ্রিকায়): মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধ করা, পরবর্তী প্রজন্মকে মারাত্মক সংক্রামক রোগে ভুগতে না দিয়ে বেড়ে ওঠা নিশ্চিত করা এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা।

গত মাসে, এই ফাউন্ডেশনের মাধ্যমে নিজের সম্পদ দানের বিষয়টি ত্বরান্বিত করার কথা জানিয়েছিলেন বিল গেটস। তিনি একটি ব্লগ পোস্টে লেখেন, “আমি মারা গেলে মানুষ আমার সম্পর্কে অনেক কিছু বলবে। কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ যে ‘তিনি ধনী অবস্থায় মারা গেছে’ কথাটা তার মধ্যে থাকবে না।” সূত্র: বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

কেউ বলতে পারবে না ধনী অবস্থায় আমার মৃত্যু হয়েছে: বিল গেটস

আপডেট সময় ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫