ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুদ্ধ শুরুর প্রথম দিনেই মার্কিনইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্নের পরিকল্পনা ঘোষণা করেছে তেহরান। মঙ্গলবার (২ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজের। 

দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়া আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি দেশটির রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত নিজ বাসভবনে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন।

ডেপুটি মেয়র তাভাকোলিজাদেহ জানান, সর্বোচ্চ নেতার বিদায়ের জন্য ৩ দিনের সর্বজনীন জানাজা ও শোকসভার পরিকল্পনা করা হয়েছে। জানাজা ও দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা না হলেও এটি আগামী জুনের মাঝামাঝি সময়ে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্র মহররমের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, এই দাফনের মূল আনুষ্ঠানিকতাগুলো ইরানের রাজধানী তেহরান ছাড়াও দেশটির অন্যতম দুই পবিত্র নগরী কোম এবং মাশহাদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মাশহাদ নগরীতেই আলী খামেনির মরদেহ দাফন করা হবে। তাভাকোলিজাদেহ আরও উল্লেখ করেন, রাজধানী তেহরানে খামেনির এই বিদায় অনুষ্ঠানটি টানা অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হবে। ইরানের এই সর্বোচ্চ নেতার শেষ জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

আপডেট সময় ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬