ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন বিদ্যুৎ নেই, টর্চের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ পিরোজপুরে প্রতিবন্ধী কার্ড করতে ‘দালাল ফি’ ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ অবশেষে বাড়ি ফিরেছে নেপালে টানেলে ৯ দিন আটকে থাকা সেই সঞ্জয় অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

এবার লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে এ দুর্যোগে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে ভূমিকম্পপরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনাও বাড়ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। সোমবার (৩ আগস্ট) জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেয়া এক পোস্টে এ হালনাগাদ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত হয়ে আরও ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংবাদমাধ্যম বলছে, এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার প্রাণঘাতী এ ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছে।

ভূমিকম্পের পর নিখোঁজ স্বজন ও বন্ধুদের খুঁজতে থাকা ভেনেজুয়েলানরা অভিযোগ করেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সামরিক বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের ১৬ দশমিক ৫ শতাংশ ইতোমধ্যে সরানো হয়েছে। তবে দেশটির পুনরুদ্ধার কার্যক্রম কীভাবে এগোবে, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ কোথা থেকে আসবে, তা এখনও স্পষ্ট নয়। চলতি বছরের জানুয়ারিতে সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর ব্যাপক প্রভাব বজায় রেখেছে। মাদুরোর শাসনামলে আরোপ করা যুক্তরাষ্ট্রের কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখনও বহাল রয়েছে। মানবাধিকার ও নীতিবিষয়ক বিভিন্ন সংগঠন বলছে, ভেনেজুয়েলায় আন্তর্জাতিক অর্থায়ন সহজ করতে অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো শিথিল বা প্রত্যাহার করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার

আপডেট সময় ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬