ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতা চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের প্রেসিডেন্টের ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল! মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ ভূমিকম্পের ৬ দিন পর ধ্বং’স*স্তূ’প থেকে জী’বিত উদ্ধার ৩ বছরের শিশু ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ, আহত বহু পানি সরবরাহ বন্ধের চেষ্টা করলে, হাত কেটে ফেলা হবে: ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড

স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন এবং রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যেই আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুদক সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান চলছে। সেই অনুসন্ধান প্রক্রিয়া যাতে বিঘ্নিত না হয়, সে কারণেই বিদেশ যাত্রা সীমিত করা হয়েছে।

জিএম কাদের বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী শেরীফা কাদের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্বে রয়েছেন।

দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, জোট রাজনীতিতে পরিবর্তন, নেতৃত্ব নিয়ে বিভক্তি ও অভ্যন্তরীণ কোন্দল—সব মিলিয়ে জাতীয় পার্টি একধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে চেয়ারম্যান দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দলের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জিএম কাদের বা শেরীফা কাদেরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট সময় ১২:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫