ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে।

গতকাল শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী। পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জঙ্গিগোষ্ঠী পোষার অভিযোগ করে তিনি বলেন, ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে, তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না।

জেনারেল দ্বিবেদী বলেন, আমরা অপারেশন সিঁদুরে যে দয়া দেখিয়েছি, আর তা দেখাব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের স্থান ধরে রাখতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

তিনি ভারতীয় সেনাসদস্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন। সেনাপ্রধান বলেন, ভগবানের ইচ্ছা থাকলে, আপনারা শিগগির একটি সুযোগ পাবেন। শুভকামনা রইল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫