ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের ইরানের প্রতিশোধমূলক হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত: আইআরজিসি নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০ দেশে ফেরা নিয়ে ভারত-বাংলাদেশের সমঝোতার বিষয় অস্বীকার করলেন হাসিনা: হিন্দুস্তান টাইমস

রমজানের সম্ভাব্য তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিদরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

এবার সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এ তথ্য জানিয়েছে।

এদিকে সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান শুরুর চাঁদটি ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে (আমিরাত সময়) জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না।

এই কারণে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত করা হবে। আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। এ সময় দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বাড়বে।

তিনি জানান, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা উত্তর দিকের শীতল বায়ুর প্রভাবে থাকবে। তবে মাসের শেষে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হলে তাপমাত্রা ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। আল জারওয়ান আরও বলেন, পুরো রমজান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা মৌসুমি গড় অনুযায়ী ১৫ মিলিমিটারের বেশি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

রমজানের সম্ভাব্য তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিদরা

আপডেট সময় ০২:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫