ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল? খামেনির জানাজা আজ, হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ৩ মিনিটের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, আলোচনায় কৃষি কর্মকর্তা

বিএনপির মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, এ মনোনয়ন শুধু আমার একার নয়। এ মনোনয়ন মহাদেবপুর-বদলগাছী উপজেলার সব নেতাকর্মীর। সবাই মিলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ আসন থেকে আরো দুজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তারা দুজন ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’

বিএনপির মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায়

আপডেট সময় ০৪:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫