ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল? খামেনির জানাজা আজ, হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ৩ মিনিটের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, আলোচনায় কৃষি কর্মকর্তা

কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, এটি আমাদের অস্তিত্ব: নয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

এবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বেশ সক্রিয়ভাবেই নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্ভাব্য তালিকায় তিনি নেই।মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছেন। সোমবার (৩ নভেম্বর) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন। নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি আস্থা রেখেছেন।

ফেসবুকে এক পোস্টে নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।

নয়ন সম্প্রতি মাগুরায় দুটি জনসভা সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিগত সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়া নয়ন সাহসী নেতৃত্ব ও দলীয় ত্যাগের জন্য পরিচিত মুখ।

এদিকে মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব পদে উন্নীত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’

কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, এটি আমাদের অস্তিত্ব: নয়ন

আপডেট সময় ০৪:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫