ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারিনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সরকারকে ইটের আঘাতে গুরুতর আহত করা হয়েছে। শিক্ষকের মাথা ফেটে গেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান জানান, যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজিব ও তার সহকর্মীরা বার্ষিক পরীক্ষা বর্জন করেছিলেন। তখন অভিভাবক পরিচয়ের কিছু ব্যক্তি বিদ্যালয়ে এসে শিক্ষকদের উপর হামলা চালান। এ সময় রাজিব সরকারকে ইট দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

মাহবুবর রহমান শিক্ষকরা ক্ষুব্ধ এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, হামলাকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা

আপডেট সময় ০৭:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫