ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী গড়াই শিবিরের লক্ষ্য: গাইবান্ধায় জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, সংগঠনটির মূল লক্ষ্য কাউকে জোর করে শিবিরে যুক্ত করা নয়; বরং ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গাইবান্ধা সরকারি কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, অতীতে কিছু দালালচক্র ছাত্রশিবিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালালেও আজকের সচেতন শিক্ষার্থীরা সেই অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছে। জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা চরিত্রবান ও দায়িত্বশীল হলে তার ইতিবাচক প্রভাব পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছায়। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবির সংঘাত, বিশৃঙ্খলা বা অশান্তির পক্ষে নয় দাবি করে তিনি বলেন, সংগঠনটি শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মানসিক-সামাজিক উন্নয়ন এবং নেতৃত্বগুণ বিকাশে কাজ করতে চায়। এজন্য পরিবার, শিক্ষক, সমাজ ও প্রশাসনের সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মামুন। ক্যারিয়ার সেশন পরিচালনা করেন রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ড. রহিদুল ইসলাম নিরব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের আমির আব্দুল করিম ও সংগঠনের সাবেক সভাপতি সরকার হাশেমুজ্জামান।

বক্তারা উল্লেখ করেন, বর্তমান তরুণ প্রজন্ম প্রযুক্তি, জ্ঞান ও নৈতিকতাকে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই—তাই তাদের সঠিক দিকনির্দেশনা অপরিহার্য বলেও মন্তব্য করেন বক্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী গড়াই শিবিরের লক্ষ্য: গাইবান্ধায় জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫