ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

দুই সপ্তাহের মধ্যে হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: দাবি ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে বলেছেন, আমরা যদি দুই সপ্তাহের মধ্যে হামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। তিনি বলেন, পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।

হোয়াইট হাউজে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়টি নিশ্চিত করতে পারছে না।

তিনি বলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছেএমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

দুই সপ্তাহের মধ্যে হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: দাবি ট্রাম্পের

আপডেট সময় ০১:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬