ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা ইরানের বিরুদ্ধে ‘ব্লেইম গেম’ খেলছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই ইরানে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন তুলিসহ যারা হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ধন্যবাদ বাংলাদেশের ইরানের কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী ‘খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন’ এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে: জিএম কাদের হরমুজ প্রণালী দিয়ে ‘বাংলার জয়যাত্রা’র চলাচল নিশ্চিতে দেশটির কর্তৃপক্ষকে নির্দেশনা

এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আজারবাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ওপর। এতে আহতের সংখ্যা ২। বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে,নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উড়ছে।যা ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।  

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি পালটা হামলার অধিকার রয়েছে বলে সতর্ক করেছে ইরানকে। চলমনা সংঘাতের মধ্যে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরটির বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শহরে থাকবেন নাকি নিরাপদ স্থানে চলে যাবেন, তা নিয়ে দ্বিধায় পড়েছেন অনেকেই। সিএনএনকে শহর ছেড়ে যাওয়া এক ব্যক্তি জানান, কয়েকদিন আগে তিনি তার চিকিৎসক স্ত্রীকে নিয়ে তেহরান ছেড়ে পালিয়ে যান। তার ভাষ্য, শহরের প্রায় সব দিকেই বোমা হামলার শব্দ শোনা যাচ্ছে।

তিনি বলেন, ‘উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমসব জায়গাতেই বোমা হামলা চলছে। মনে হচ্ছে তারা সবকিছুই লক্ষ্যবস্তু বানাচ্ছে।নিরাপত্তাজনিত আশঙ্কায় নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাজধানীতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা

এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় ০৩:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬