ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ইরানের পাশে দাঁড়িয়ে ২০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে আজারবাইজান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে ২০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে আজারবাইজান। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আজারট্যাগ শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে পাঠানো সহায়তার মধ্যে রয়েছে ১৯০ টন খাদ্যপণ্য, ৭ টন ঔষধ ও ৩ টন চিকিৎসা সরঞ্জাম।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এর নির্দেশনায় এই সহায়তা পাঠানো হয়েছে। এছাড়া প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ ইরানের জনগণের বর্তমান প্রয়োজন মেটানোর জন্য এ সহায়তা পাঠানো হয়। গত মার্চেও আজারবাইজান থেকে ইরানে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছিল। সেই সহায়তার মধ্যে ছিল ১০ টন আটা, ৬ টন চাল, .৪ টন চিনি, ৪ টনের বেশি পানি, ৬০০ কেজি চা এবং প্রায় ২ টন ওষুধ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ইরানের সূত্র অনুযায়ী, এ পর্যন্ত হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ইরানের পাশে দাঁড়িয়ে ২০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে আজারবাইজান

আপডেট সময় ০৩:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬