ইসরায়েলের দিকে লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলেও জানানো হয়।
চলমান সংঘাতের মধ্যে ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অনেক ক্ষেত্রে এসব হামলা একাধিক ধাপে বা ‘ওয়েভ’ আকারে পরিচালিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত করে তুলছে।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
সূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট 















