ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেল ৩০ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তানে একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি, বা বিএলএ। সংগঠনটির দাবি, এই হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে পাকিস্তান সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিএলএর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়।

সংগঠনটির দাবি, বিস্ফোরণের পর তাদের ‘ফতেহ স্কোয়াড’-এর সদস্যরা ক্যাম্পে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায়। ধ্বংসস্তূপের নিচে আরও সদস্য আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও দাবি করেছে তারা।

বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জিওয়ানির পানওয়ান এলাকায় অবস্থিত পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পই ছিল হামলার লক্ষ্য।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচের নামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিশেষ ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই আত্মঘাতী অভিযান পরিচালনা করেছে।

তবে সংগঠনটি ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হওয়ার দাবি করলেও পাকিস্তানের সামরিক বা বেসামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বিএলএ। সর্বশেষ এই হামলা আবারও প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সংঘাতকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেল ৩০ জনের

আপডেট সময় ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬