ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ  অণ্ডকোষ চেপে চেকে স্বাক্ষর আদায়ের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর জুলাই নিয়ে ‘অপপ্রচার’, আনিস আলমগীর-সোমা-পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি ছয় বিভাগে টানা বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের শঙ্কা হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী ‘ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি’: ট্রাম্প ‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে তার ছেলেরা অংশ নিয়েছেন। তবে, মোজতবা খামেনি জানাজায় অংশ নেননি বলে জানা গেছে। রোববার (৫ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, খামেনির ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা তার বাবা ও প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জন্য আয়োজিত জানাজায় অংশ নিয়েছেন। আইআরজিসির কমান্ডার আহমদ ভাহিদিও এতে অংশ নেন। তবে, ইসরায়েলি হামলার আশঙ্কা থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনির আরেক ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এতে যোগ দেননি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, ইরানের ইসলামী বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজে রোববার (৫ জুলাই) তেহরানে হাজারহাজার শোকাহত মানুষ অংশ নেন। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে বোশরা হোসেইনি খামেনি, মেসবাহ আলহুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আলি খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা

খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে

আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬