ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান নিজের পেশাগত জীবন সম্পর্কে বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও নিয়মিত আইন পেশায় যুক্ত আছেন। তিনি বলেন, প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যেতে হয় এবং সংসদ অধিবেশন না থাকলে আদালতে ওকালতি করি। সপ্তাহে এলাকায় তিন দিন থাকলে সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতনভাতা প্রায় শেষ হয়ে যায়। তাই সংসদ না থাকলে ওকালতি করি। সংসদ বিকালে বসলে সকালেও আদালতে কাজ করি। না হলে সংসার চলে না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান এসব কথা বলেন। স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখার ছায়াসঙ্গী হয়ে থাকার বিষয়ে ফজলুর রহমান বলেন, তিনি শুধু জীবনসঙ্গী নন, বরং রাজনৈতিক ও পেশাগত জীবনের সবচেয়ে বড় সহযোগীদের একজন।  ‘উনি আমার হেল্পিং হ্যান্ড বললে কম বলা হবে, আরও বেশি। সমস্ত কিছু মিলিয়েই আমরা।

স্ত্রীর রাজনৈতিক সম্পৃক্ততার বিবরণ দিয়ে ফজলুর রহমান জানান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান এবং অতীতে বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় ২০ বছর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্ত্রীর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ফজলুর রহমান বলেন, ‘সে সিরিয়াস রাজনীতি করে। শুধু আমার স্ত্রী হয়ে থাকবে কেন? দল যদি মনে করে, তারও একটা দায়িত্ব থাকা উচিত। মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান

আপডেট সময় ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬