ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে – তারেক রহমান জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন ৪০০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেপ্তার জামায়াতের সাবেক আমির

বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশ আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ ও সমতার ভিত্তিতে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়। সেই রক্তাক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই একটি স্বনির্ভর, মর্যাদাবান ও নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল বা তাবেদার রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।

ড. খলিলুর রহমান আরও বলেন, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও জাতীয় স্বার্থ রক্ষার মধ্য দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় হবে।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে যে বাংলাদেশ একসময় অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, জুলাই-পরবর্তী সময়ে সেই বাংলাদেশ আবারও বিশ্বমঞ্চে দৃশ্যমান ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি

বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬