ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছরের ফ্যাসিবাদ দেশের সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের বর্তমান সংকট ১৮ বছরের ফ্যাসিবাদী শাসনের ফল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, এই সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, গত ১৮ বছরে দেশের শিক্ষাব্যবস্থার মান ধ্বংস করা হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। হাসিনা সরকারের সময় সেই কাজই করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হলে গণতন্ত্র ও সমৃদ্ধির পথ সহজ হয়। কিন্তু শিক্ষার মান নিচে নামিয়ে দিলে দেশকে শোষণ ও লুটপাট করা সহজ হয়।

জ্বালানি সংকট নিয়েও কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। তিনি বলেন, একসময় বাংলাদেশ গ্যাসের ওপর ভাসলেও বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। তার অভিযোগ, আগের সরকার গ্যাস উত্তোলন না করে বিদ্যুৎ খাতে লুটপাট করেছে।

বর্তমান সরকার দ্রুত গ্যাস উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ দ্রুতই দেশের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিএনপি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের ফ্যাসিবাদ দেশের সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আপডেট সময় ০৬:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬