ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র শিগগিরই শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি এখন আগের থেকেও জনপ্রিয়: রিজভী ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সেই ভয়াবহ দৃশ্য দেখা গেছে।

আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকভাবে সাতটি বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

এদিকে, বিস্ফোরণের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ

আপডেট সময় ০১:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬