কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নুসরাত আফিস মনি নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।

গতকাল শনিবার বিকেলে বাড়ির উঠানে খেলতে বের হয়ে নিখোঁজ হয় ৬ বছরের মনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

নিহত মনি টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াকিয়া গ্রামের মামুনুর রশিদ বাঁধনের মেয়ে।