বরিশালে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে সোহরাব হোসেন আকন (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ড ঘোষণার সময় সোহরাব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার অজিবর রহমান।
বরিশালে স্ত্রীকে হত্যা ও লাশ গুম: স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ড

