ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বিমানবন্দর বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

এবার ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করেছে। হামলার পরপরই তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

এদিকে ইসরায়েলি চ্যানেল–১২ জানায়, হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এবং বেন গুরিয়নের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইডিএফের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসবিরোধী অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বাহিনী ইসরায়েলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪১টি ড্রোন পাঠিয়েছে। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলবিরোধী অভিযানে অংশ নিচ্ছে। সূত্র: মেহের নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বিমানবন্দর বন্ধ

আপডেট সময় ১২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫