ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রার্থী নিয়ে নির্বাচনে নামতে চায়: আলতাফ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় পার্টি এখন চার ভাগে বিভক্ত। এর মধ্যে জি. এম. কাদেরের নেতৃত্বাধীন একটি গ্রুপ আওয়ামী লীগের প্রার্থী নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছে। এমনকি তাদের মধ্যে ইতোমধ্যে টাকা-পয়সার লেনদেনও হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দী আবাসন মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জি. এম. কাদেরের নেতৃত্বে তার ৩০-৩৫টা আসন আছে। তার মাধ্যমে নাকি জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্যান্ডিডেট নিয়ে এবারে নির্বাচন করতে চাচ্ছে। ইতোমধ্যে টাকা-পয়সার লেনদেনও নাকি হয়ে গেছে। কিন্তু তারা বাস্তবে নির্বাচনে আসতেও পারছে না, অংশগ্রহণও করতে পারছে না। তার ওপর আমাদের পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য প্রেশার দিচ্ছে।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী নির্বাচন যতটা সহজ ভেবে নিচ্ছি, ততটা কিন্তু সহজ না। তারেক রহমান একাধিকবার বলেছেন, ‘আপনারা এই নির্বাচনকে যতটা সহজ মনে করছেন, বাস্তবে ততটা সহজ নয়।’ কারণ এর পেছনে রয়েছে বহু চাপ— পার্শ্ববর্তী দেশের চাপ, আওয়ামী লীগের চাপ, জাতীয় পার্টির চাপ এমনকি গোপন গোয়েন্দা সংস্থার চাপও।

তিনি আরও বলেন, গতকাল রাতে বিএনপির এমপি মনোনয়ন ঘোষণা হয়েছে। কিন্তু কিছু কিছু দল অনেক আগেই তাদের প্রার্থীদের ঘোষণা দিয়ে মাঠে নেমে গেছে। তারা তাবলিগের নাম ব্যবহার করে নারী সদস্যদের দিয়েও ভোট চাইছে। নিজ দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, এভাবে কেবল মঞ্চে বক্তৃতা দিয়ে লাভ হবে না। এখন ঘরে ঘরে যেতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে। ভোট কেমন হবে, কেন হবে, কারে ভোট দিবে- এসব জনগণকে বুঝিয়ে বলতে হবে।

ভোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে সুষ্ঠু, নিরপেক্ষ ভোট যেন ইতিহাস হয়ে গেছে। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। ভোট হয়েছে রাতে, দিনের ভোট কেড়ে নেওয়া হয়েছে। প্রকৃত নির্বাচন না হয়ে ‘সিলেকশন’ হয়েছে। আজেবাজে লোককে এমপি বানানো হয়েছে, পবিত্র সংসদকে অপবিত্র করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রার্থী নিয়ে নির্বাচনে নামতে চায়: আলতাফ হোসেন

আপডেট সময় ১১:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫