ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, নিউইয়র্কের আদালতে মাদুরোর দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে সোমবার (৫ জানুয়ারি) মাদুরোকে আদালতে তোলা হলে তিনি এ দাবি করেন।

মাদুরো বলেন, আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয়। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আমেরিকার কথা মতো কাজ না করলে মাদুরোর চেয়ে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ভেনেজুয়েলার ওপর আরো হামলার হুমকিও দেন তিনি।

প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। বৈঠকে জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল রেইনাল্ডো মার্কিন হামলাকে অবৈধ আখ্যায়িত করে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, নিউইয়র্কের আদালতে মাদুরোর দাবি

আপডেট সময় ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬