ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ইসরাইলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসস্তূপ থেকে দুই মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার উত্তর ইসরাইলের বন্দর নগরী হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী সংস্থাগুলো। সোমবার (৬ এপ্রিল) টাইমস অব ইসরাইললের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারী দলধ্বংসস্তূপের নিচে আটকা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

সংস্থাটি আরও জানায়, ‘আটকা পড়া আরও দুই ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য উদ্ধার অভিযান ও প্রচেষ্টা এখনও চলমান রয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার রাতের পর সোমবার স্থানীয় সময় সকালে ইসরাইলে কয়েক দফায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, মধ্য ইসরাইলে ইরানের সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, পেতাহ টিকভায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত ৩৪ বছর বয়সি এক নারীর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  ইসরাইলের ওয়াইনেট সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরাইলজুড়েঅন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তেল আবিবের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইটসেপাহ নিউজএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরান পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকেকে হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ইসরাইলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসস্তূপ থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬