ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

চালকের অসুস্থতায় গাড়ি চালালেন এনসিপি নেতা হাসনাত, ভাইরাল ভিডিও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে গাড়ির চালক অসুস্থ হয়ে পড়লে নিজেই স্টিয়ারিংয়ে বসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

রবিবার (৬ জুলাই) এই ঘটনার একটি ভিডিও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যা কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গাড়িচালকের আসনে হাসনাত নিজেই বসে গাড়ি চালাচ্ছেন এবং অন্যান্য নেতাকর্মীরা তাকে উৎসাহ দিচ্ছেন। এই দৃশ্য রাজনৈতিক অঙ্গনে এনসিপি নেতাদের ভিন্নমাত্রার প্রতিচ্ছবি তৈরি করেছে বলে দলের কর্মীদের দাবি।

প্রসঙ্গত, নবগঠিত দল এনসিপি গত ১ জুলাই থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে, যার উদ্দেশ্য—এক মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলা সফর করা। দলটির নেতারা এই কর্মসূচিকে “নতুন প্রজন্মের প্রত্যাশা ও পরিবর্তনের আওয়াজ” হিসেবে উল্লেখ করছেন।

দলের একাধিক সূত্র জানায়, যাত্রাপথে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা থাকলেও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যপূর্ণ মনোভাবেই তারা এগিয়ে চলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

চালকের অসুস্থতায় গাড়ি চালালেন এনসিপি নেতা হাসনাত, ভাইরাল ভিডিও

আপডেট সময় ১১:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫