ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

“ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জিতবে”— জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমান মান্না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

“ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিই জয়ী হবে”— এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “অনেকেই বড় বড় সভা করছে, অনেক কথাও বলছে। কিন্তু জনগণের দৃষ্টি এখনো বিএনপির দিকেই।”

রোববার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই-আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না, নিহতরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার এলাকা বগুড়ায় ১১ জন নিহত হয়েছেন, তারা সবাই সাধারণ খেটে খাওয়া মানুষ। এই আন্দোলন আসলে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান।”

তিনি বলেন, “আমার বয়স ৭৫, হয়তো আর ৫-১০ বছর বাঁচব। কিন্তু আমি চাই নতুন প্রজন্ম দায়িত্ব নিক। যারা জ্ঞান, বিবেক আর দেশপ্রেমকে ধারণ করবে, তারাই পারে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে।”

সরকারের কঠোর সমালোচনা করে মান্না বলেন, “শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে গিয়ে জুলাই-আগস্টের ২০ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে। এ বর্বরতার ভাষা আমাদের হাতে নেই, ঘৃণাও প্রকাশ করতে পারছি না।”

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

“ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জিতবে”— জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় ০৫:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫