ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুনের ঘটনায় মামলা আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থ বিএনপি সরকার মোজতবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা ‘খুব কঠিন’: ইরানি প্রেসিডেন্ট জুলাইয়ের সরকারি ডকুমেন্টরি নিয়ে কড়া বার্তা দিলেন নুসরাত যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের অস্ত্রের বিশাল মজুত রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উৎপাদন করে দেশে আনা হচ্ছে। তার দাবি, বর্তমানে দেশটির প্রতিরক্ষা কোম্পানিগুলো ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক কারখানা স্থাপন করছে।

এ সময় অস্ত্রের মজুত সংকট নিয়ে প্রকাশিত সংবাদগুলোর পেছনে থাকা সূত্রগুলোর কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, গোপন সামরিক তথ্য ফাঁস করে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে।

ট্রাম্প জানান, যেসব ব্যক্তি এসব তথ্য প্রকাশ করেছে, তাদের শনাক্ত করার কাজ চলছে। তিনি বলেন, রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করা হবে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্ষেপণাস্ত্রের সীমিত মজুতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় প্রভাব পড়ছে। তবে ট্রাম্প সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প

আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬