ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

মাথায় ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে এলেন জো বাইডেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

মাথায় ব্যান্ডেজ নিয়েই দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৬ সেপ্টেম্বর) আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় তাকে দেখা গেছে, যেখানে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ৮২ বছর বয়সি এই প্রবীণ নেতার মাথায় ব্যান্ডেজ দেখা যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কিছুদিন আগে তার মুখপাত্র জানিয়েছেন, বাইডেন সম্প্রতি ক্যান্সার কোষ অপসারণের জন্য মোহস সার্জারি করেছেন। এটি একটি ধাপে ধাপে ত্বক কেটে ক্যান্সার পুরোপুরি অপসারণের পদ্ধতি। সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষতও লক্ষ্য করা গেছে।

এর আগে ২০২৩ সালে তার বুকের ত্বকে ক্যান্সারের ক্ষত সারানো হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগে ও চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি নিয়মিত চিকিৎসা এবং ত্বকের ক্যান্সার অপসারণে নানা চিকিৎসা নিয়েছিলেন। এরপর থেকে বাইডেন খুব কমই জনসম্মুখে এসেছেন এবং জনসভায় অংশ নিচ্ছেন না।

উল্লেখ্য, বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ও চিকিৎসা প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

মাথায় ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে এলেন জো বাইডেন

আপডেট সময় ০৭:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫