ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

কেউ যেন উসকানিতে পা দিয়ে আইন নিজের হাতে না তোলেন’: বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, আইন ও বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে কেউ যেন উসকানিতে পা দিয়ে আইন নিজের হাতে তুলে না নেন।

সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৪ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের নিকৃষ্ট ও ধৃষ্ট আচরণের মাধ্যমে পবিত্র কোরআনুল কারিম অবমাননার জঘন্য ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশের ধর্মপ্রাণ মুসলমানসহ শান্তিকামী মানুষ গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ।

তিনি বলেন, কোরআন মাজিদ আল্লাহর বাণী, মানবজাতির জন্য সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবনবিধান। এর অবমাননা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং আল্লাহর প্রতি বিদ্রোহ ও ইসলাম ধর্মের ওপর সরাসরি আক্রমণ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। সম্প্রতি শারদীয় দুর্গোৎসবও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ। অথচ এই সময় কোরআন অবমাননার মতো ঘৃণ্য কাজ দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের নেপথ্য ষড়যন্ত্রের ইঙ্গিত দিতে পারে। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে গভীরভাবে তদন্ত করা জরুরি।

তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, ঘটনার পর তাদের উচিত ছিল দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ‘মানসিক রোগী’ হিসেবে প্রমাণের মাধ্যমে অপরাধকে আড়াল করার চেষ্টা করা হলে তা হবে ন্যায়বিচারের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন এবং অপরাধের প্রশ্রয় দেওয়া।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোরআন অবমাননার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়। সেই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আইনের প্রতি আস্থা রাখুন, শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে প্রতিবাদ জানান। কেউ যেন উসকানিতে পা না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

কেউ যেন উসকানিতে পা দিয়ে আইন নিজের হাতে না তোলেন’: বাংলাদেশ জামায়াতে ইসলামী

আপডেট সময় ০২:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫