ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

স্বাস্থ্যসেবায় ইংল্যান্ডের মডেলকে সামনে রেখে কাজ করছে বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ইংল্যান্ডের একটি মডেলকে সামনে রেখে স্বাস্থ্যসেবায় বিএনপি কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিএনপি বদ্ধ পরিকর। আমরা নরসিংদী থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে সারা দেশের জেলাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে। পরে জেলাগুলোর নেতৃত্বে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এই সেবা কর্যক্রম চলবে।

গতকাল বুধবার (০৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্যাবের নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শকিল, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি হারুন অর রশিদ, বি জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ষোল বছর স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। যার কারণে সাধারণ মানুষ চিকিসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজিয়ে একেবারে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মানুষের চিকিসাসেবা সুনিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

স্বাস্থ্যসেবায় ইংল্যান্ডের মডেলকে সামনে রেখে কাজ করছে বিএনপি

আপডেট সময় ১০:৩১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫