ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

বাকিটা জীবন এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এমপি প্রার্থী ফজলুর রহমান। তিনি বলেছেন, ‘দল আমাকে মূল্যায়ন করায় কৃতজ্ঞতা জানাই। বাকিটা জীবন এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই।’

ফজলুর রহমান বলেন, ‘আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে দল যেভাবে মূল্যায়ন করেছে, সে জন্য আমি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ফজলুর রহমান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। গত আগস্টে ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। তখন জাতীয় সংসদ নির্বাচনে তার দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। গত সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের নাম ঘোষণার পর তার সমর্থকেরা আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেন। মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম বলেন, ‘ফজলুর রহমানের জনপ্রিয়তা কমেনি। জীবনের এই পর্যায়ে এসে নিজ এলাকায় দলের হয়ে তাঁর নির্বাচনের সুযোগ পাওয়াটা আমাদের জন্য গর্ব। দলের বাইরেও তার অনেক সমর্থক রয়েছে।

ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর বলেন, ‘দলীয় সিদ্ধান্তে আমরা উজ্জীবিত। স্থানীয় জনসমর্থন রয়েছে। তারই প্রতিফলন হিসেবে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

বাকিটা জীবন এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই: ফজলুর রহমান

আপডেট সময় ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫