ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

দিনের সূচনা ফজরের নামাজের মাধ্যমেই একজন মুমিন মুসলমান তার জীবনের জন্য বরকত, হিদায়াত ও সফলতার দরজা উন্মুক্ত করে। হাদিসে বর্ণিত আছে—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর পরই আল্লাহর কাছে বিশেষ তিনটি জিনিস প্রার্থনা করতেন: উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল।

হজরত উম্মু সালামাহ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন ফজরের নামাজ শেষে বলতেন—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, উত্তম-পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

সুন্নাতের অনুসরণেই রয়েছে মানুষের মুক্তি ও সফলতার পথ। রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের জন্য রেখে গেছেন সুখ, বরকত ও কল্যাণের দিকনির্দেশনা। বিশেষ এই দোয়াটি মুমিন জীবনের প্রয়োজনীয় তিনটি মূল চাহিদার সারসংক্ষেপ—শুদ্ধ জ্ঞান, হালাল জীবিকা এবং ঈমানদার আমল।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ফজরের পর এই দোয়াটি করার তাওফিক দান করুন, হালাল রিজিক, উপকারী জ্ঞান এবং নেক আমল কবুল করুন। আমিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত

দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

আপডেট সময় ০৯:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫