ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে আদালতের মাধ্যমে চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০), তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের উজ্জ্বল (৩৫) এবং নতুন মূলগ্রামের রাসেল (৩০)।

পুলিশ জানায়, গভীররাতের অভিযানে আলমের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অন্যদের কাছ থেকে গাঁজা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রও জব্দ করে যৌথবাহিনী।

যশোরের মনিরামপুর-কেশবপুর সার্কেলের এএসপি ইমদাদুল হক বলেন, আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এদিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল আটক পলাশকে নির্দোষ দাবি করে বলেন, “বিগত সময়ে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। হঠাৎ করে এ ধরনের অভিযোগ সন্দেহ সৃষ্টি করছে। পলাশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

আপডেট সময় ০৯:০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫