ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবীর শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো আইনি বাধা নেই।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, শনিবারের অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন এবং তিনি রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, রেজিনগরে নির্মিতব্য এই ‘বাবরি মসজিদ’ করতে তিন বছর সময় লাগবে এবং এর অর্থ জোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়। পরে ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

আপডেট সময় ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫